Posts

Showing posts from November, 2017

ঈমামের যত কান্ড

Business

Image
সিটি করপোরেশন নির্বাচন ... ইয়েমেনে হামলার জন্য সৌদি সেনাদের 'অপারেশন ক্রসওয়ে'! ফাইল ছবি সম্প্রতি ইয়েমেনের সাথে আকাশ-স্থল ও সমুদ্রপথে সব সীমান্ত বন্ধ করে দিয়েছে সৌদি আরব। ... মির্জাপুরে সূর্যাস্তের পর পরীক্ষায় অংশ নিলেন ১৫ ডিগ্রী পরীক্ষার্থী শনিবার দিনের বেলায় নিজের জন্য কোন কাজ করেন না তাই সূর্যাস্তের পর সন্ধ্যায় পরীক্ষায় অংশ নিলেন ... ফের বাড়ল সোনার দাম ফের বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি ৫৮৩ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ছে। আগামীকাল রবিবার ... পূর্ণাঙ্গ রায় দিতে আরও সময় লাগতে পারে : অ্যাটর্নি জেনারেল ফাইল ছবি আলোচিত পিলখানার বিডিআর বিদ্রোহ মামলার পূর্ণাঙ্গ রায় দিতে আরও কিছুদিন সময় লাগতে পারে ... Advertise Find Us On Facebook Advertise Find Us On Facebook Basic Bangla Blog

ইয়েমেনে হামলার জন্য সৌদি সেনাদের 'অপারেশন ক্রসওয়ে'!

Image
ফাইল ছবি সম্প্রতি ইয়েমেনের সাথে আকাশ-স্থল ও সমুদ্রপথে সব সীমান্ত বন্ধ করে দিয়েছে সৌদি আরব। এখন আবার ইয়েমেনে হামলার জন্য সৌদি সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্যের সেনাবাহিনী। গোপন এ প্রশিক্ষণের সাংকেতিক নাম দেয়া হয়েছে ‘অপারেশন ক্রসওয়ে’।  প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের ইয়েমেনে যুদ্ধ করতে পাঠানো হবে। সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে রবিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। জানা যায়, সৌদি আরবের রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্স ইনফ্যান্ট্রি ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ দিচ্ছেন যুক্তরাজ্যের রয়্যাল রেজিমেন্ট অব স্কটল্যান্ডের প্রশিক্ষকরা। এ কাজের জন্য যুক্তরাজ্যের প্রায় ৫০ জন সামরিক প্রশিক্ষক বর্তমানে সৌদিতে অবস্থান করছেন। সৌদি আরবে সেনাবাহিনীর ভুলবশত প্রকাশিত কিছু ছবি থেকে গোপন এ প্রশিক্ষণ সম্পর্কে তথ্য প্রকাশ হয়ে পড়েছে। ছবিগুলোতে প্রশিক্ষণরত অবস্থায় যুক্তরাজ্যের সেনাদের দেখা যাচ্ছে। এদিকে সৌদি সেনাবাহিনীকে সহযোগিতা করা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বলে মন্তব্য করে যুক্তরাজ্যের টোরি পার্টির সংসদ সদস্য এন্ড্রিউ মিশেল যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। তিনি বলেন, সৌদি আরবের সা...

ফের বাড়ল সোনার দাম

Image
ফের বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি ৫৮৩ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ছে। আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে সোনার নতুন এ দাম। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। এছাড়া নভেম্বর এবং ডিসেম্বর মাস আমাদের এখানে বিয়ের মৌসুম হওয়ায় চাহিদাও বেড়েছে। সব বিষয় বিবেচনায় নিয়েই আমরা সোনার দর বাড়িয়েছি। সর্বশেষ দুই মাস আগে একবার সোনার দাম বাড়ানো হয়েছিল। এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছিল চলতি বছরের ২০ ও ২৫ সেপ্টেম্বর। বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৭/আরাফাত

পূর্ণাঙ্গ রায় দিতে আরও সময় লাগতে পারে : অ্যাটর্নি জেনারেল

Image
ফাইল ছবি আলোচিত পিলখানার বিডিআর বিদ্রোহ মামলার পূর্ণাঙ্গ রায় দিতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রবিবার হাইকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এই মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এবং আসামিপক্ষের খালাস চেয়ে করা হাইকোর্টে আপিলে রায় পড়া রবিবার ১০টা ৫৫ মিনিটে শুরু হয়।   হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির বিশেষ বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। রায় পড়া শুরুর প্রায় আড়াই ঘণ্টা পর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী বলেন, রায়ে এক হাজার পৃষ্ঠার পর্যবেক্ষণ রয়েছে।   বিচারপতি মো. শওকত হোসেন বলেছেন, ‘রায় পড়া কখন শেষ হবে, তা বলা যাচ্ছে না। একটা কথা বলতে পারি, সর্বসম্মত রায় হচ্ছে। ’ পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যা যেমন একটি জঘন্য ঘটনা ছিলো তেমনি এ মামলার রায়ও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।   এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ে ক’জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, ক’জনের যাবজ্জ...

২০১৮ সালের মধ্যে ৯ কোটি স্মার্টকার্ড বিতরণ করা হবে : সিইসি

Image
ফাইল ছবি প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, ''আমরা হয়তো বা ছিলাম না কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশসহ অন্যান্য নির্বাচন সুষ্ঠু হয়েছে। আশা করছি সামনের নির্বাচনগুলোও নিরপেক্ষ নির্বাচন হবে। '' রবিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে জাতীয় পরিচয়পত্র বা এনআইডির উন্নত প্রযুক্তি নির্ভর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিইসি আরো বলেন, ‘অনেকের একটি বা দুটি আঙ্গুলে সমস্যা থাকে তাই আঙ্গুলের ছাপ নেয়া হবে ১০ আঙ্গুলেরই। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যেন স্মার্ট কার্ডে কোন ভুল না থাকে। প্রয়োজনে দুটি বা তার অধিক তথ্য পরিবর্তন করা যাবে স্মার্ট কার্ডে। ’ এদিন, নারায়ণগঞ্জের ২০ জন বিশিষ্ট ব্যক্তির মাঝে এ কার্ড বিতরণ করা হয়। পরে ধাপে ধাপে নারায়াগঞ্জ সিটি করপোরেশন, শহর ও বন্দরের সর্বমোট ৯ লাখ ৯০ হাজার ৯৩২ জন ভোটারকে এ স্মার্ট কার্ড বিতরণ করা হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের পৌনে পাঁচ লাখ ভোটারের জন্য স্মার্টকার্ড ইতোম...

ভবিষ্যতে রোহিঙ্গাদের না আসার ব্যবস্থা করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Image
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠালে তারা যেন আর বাংলাদেশে না আসতে পারে তার ব্যবস্থা করবে সরকার। রোহিঙ্গা সামস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। শিগগিরই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হবে। রবিবার শরীয়তপুরে জঙ্গীবাদ বিারোধী ওলামা-মাশায়েখ সমাবেশে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আলেম সমাজ একত্রিত হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''দেশের ধর্মপ্রাণ মুসলমানসহ সকল মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। আলেম ওলামারা সরকারের পাশে থাকলে সন্ত্রাসীরা ও জঙ্গীরা কিছু করতে পারবে না।   সমাবেশে প্রধান আলোচক পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, পুলিশের সাহসী ভূমিকার কারণে দেশের জঙ্গী তৎপরতা বন্ধ হয়েছে। ধর্ম ব্যবহার করে কেউ যাতে জঙ্গীবাদ কায়েম করতে না পারে সে দিকে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্থানীয় পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত সমাবেশে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, নাভানা আক্তার এমপি, ...

মির্জাপুরে সূর্যাস্তের পর পরীক্ষায় অংশ নিলেন ১৫ ডিগ্রী পরীক্ষার্থী

Image
শনিবার দিনের বেলায় নিজের জন্য কোন কাজ করেন না তাই সূর্যাস্তের পর সন্ধ্যায় পরীক্ষায় অংশ নিলেন খ্রিস্টান ধর্মের সেভেন ডে এ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ১৫ ডিগ্রী (পাস) পরীক্ষার্থী। শনিবার মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে কালিয়াকৈরে অবস্থিত বাংলাদেশ এ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজের ওই ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন বলে কেন্দ্রের হল সুপারিনটেনডেন্ট মো. আব্দুল হামিদ জানিয়েছেন। জানা গেছে, ডিগ্রী (পাস) পরীক্ষা ২০১৬ সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। শনিবার দুপুর ১টা থেকে ছিল রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা। এই পরীক্ষায় মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ১০৫ পরীক্ষার্থী পরীক্ষা দেন। কিন্ত এ পরীক্ষায় খ্রিস্টান ধর্মের সেভেন ডে এ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ১৫ জন শিক্ষার্থী অংশ নেননি। একই প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কারণে খ্রিস্টান ধর্মের ওই ১৫ পরীক্ষার্থীকে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেলে সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচ ঘণ্টা কলেজ কেন্দ্রের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সূর্যাস্তের পর সাড়ে পাঁচটার পর তাদের পরীক্ষা কেন্দ্রে বসিয়ে ওই একই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া শুরু হয়।...

বেসিক বাংলা ব্লগের পক্ষ থেকে স্বাগত!!

Image
আজ ২৬ নভেম্বর, ২০১৭ । বেসিক বাংলা ব্লগের জন্ম। বেসিক বাংলা ব্লগের পক্ষ থেকে সকল পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমারা সর্বদা বাংলায় পোস্ট করার চেষ্টা করব যাতে তা সহজে বোধগম্য হয়। তাছাড়া অধিক জনপ্রিয় পোস্টগুলি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব যাতে মাতৃভাষাকে সামনে রেখে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে শেয়ারের(ভাগাভাগি) মাধ্যমে উজ্জীবিত করতে পারি। আমরা খুব শীঘ্রই বেসিক বাংলা ব্লগের লোগো ব্যবহার করতে যাচ্ছি। যাতে আমরা অফিসিয়াল(দাপ্তরিক) ব্লগটি চিনতে পারি। ধন্যবাদান্তে, মোঃ মমেদুল ইসলাম প্রশাসক ( বেসিক বাংলা ব্লগ)